
ফুলছড়ি প্রতিনিধি ►
‘নিয়মিত খেলাধুলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৩টায় উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে হ্যালো বিজ আইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কালিরবাজার যুব সমাজের আয়োজনে এবং ফুলছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত ১৮ সেপ্টেম্বর একই মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলছড়ি উপজেলা শাখার সদস্যসচিব জাহিদ হাসান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ এসরাকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রুবেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোত্তালেব হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের,
উদাখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মধু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আয়োজক কমিটির সদস্য খোরশেদ আলম, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, ফুলছড়ি ফায়ার ডিফেন্স এর ওয়ার হাউজ ইন্সপেক্টর নুর মোহাম্মদ শিকদার, সমাজসেবক নাজিম উদ্দীন মাস্টার, সমাজসেবক আনিছুর রহমান, সাংবাদিক শাকিল আহমেদ, ছাত্রনেতা তৈয়ব আলী, মনোয়ারুল ইসলাম, শফিক মিয়া, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম রানা ও রুবেল মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও শরীরচর্চার সুযোগ তৈরি করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরির পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখে।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চ্যাম্পিয়ন ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রানার্সআপ হ্যালো বিজ আইটির খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।