Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এলপিজির সাথে বাড়ল অটোগ্যাসের দাম

এলপিজির সাথে বাড়ল অটোগ্যাসের দাম

অনলাইন ডেস্ক ►
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও একযোগে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি অক্টোবর মাসের জন্য নতুন এই সমন্বিত দর ঘোষণা করেছে কমিশন। নির্ধারিত নতুন হার অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে কার্যকর ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

কমিশনের এই নতুন সমন্বিত মূল্য রোববার সন্ধ্যা ছয়টা থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে। নিয়ামক সংস্থার নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে পরবর্তী সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত বর্ধিত এই দর সারাদেশে বলবৎ থাকবে।

একই ঘোষণায় গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে বহুল ব্যবহৃত এলপিজির ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন এই বর্ধিত মূল্যের কারণে এখন থেকে প্রতি ১২ কেজির সিলিন্ডার গ্যাস কিনতে গ্রাহককে গুনতে হবে এক হাজার ৮৩৭ টাকা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad