Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফুলছড়িতে নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নব দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। দিনব্যাপী এ আয়োজনে হরিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ জন অসহায় ও দরিদ্র নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র এবং ওষুধ দেওয়া হয়। বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা দিতে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে অংশ নেন। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা সাবিয়া খাতুন বলেন, আমি গরিব মানুষ। টাকার অভাবে নিয়মিত ডাক্তারের কাছে যেতে পারি না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরেছি। চিকিৎসক আমার সমস্যা শুনে ব্যবস্থাপত্র দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে।

স্থানীয়রা বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের আয়োজন স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নব দিগন্ত ফাউন্ডেশনের সভাপতি পারভেজ হাসান রুবেল বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতে ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আমাদের স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের সদস্য, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad