Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৯ মিনিট আগে
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানের দুই কর্মী আটক

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানের দুই কর্মী আটক

অনলাইন ডেস্ক ►
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অভিযান চালিয়ে ৮০টি সোনাবারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী আটক করা হয়েছে। উদ্ধার করা এই সোনার মোট ওজন প্রায় ১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আটক দুই কর্মীকে হেফাজতে নিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।  রোববার (৪ অক্টোবর) গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়েতে নামার পর সেখানে অবস্থানরত দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।  

পরে তল্লাশি চালিয়ে তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি সোনাবার উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।  কাস্টমস গোয়েন্দারা জানান, এই চোরাচালানের মূল হোতা কারা, সোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং ঢাকায় তা কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এসব তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

সংঘবদ্ধ একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র এয়ারলাইন্সের কর্মীদের ব্যবহার করে এই বিপুল পরিমাণ সোনা দেশে আনার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  আটককৃতদের বিরুদ্ধে কাস্টমস আইন ও প্রচলিত আইনে মামলা দায়েরের পাশাপাশি ঘটনার মূল চক্রকে চিহ্নিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad