Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৫ মিনিট আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাঘাটায় পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাঘাটায় পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ সাফি।

বিদ্যালয় প্রধান শিক্ষক ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সোনাতলা সরকারি নাজির আক্তার কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ওয়াসিম মানি, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শাহানাজ সুলতানা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, পরিচালনা কমিটির সদস্য আনছারুজ্জামান বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিবিড় যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad