Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ির বুড়াইল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

ফুলছড়ির বুড়াইল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, পড়াশোনার পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম। তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাপূর্ণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব মূল্যবোধই তাদের সফলতার পথে এগিয়ে নেবে।

প্রভাষক আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মজিবুল হক ছানা, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল হক, প্রভাষক আব্দুল মান্নান, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক আবুল কাশেম, প্রভাষক রায়হাতুল এমরান প্লাবন, প্রভাষক আবু সুফিয়ান ও গোলাম কিবরিয়া।

বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, সময়ের সদ্ব্যবহার, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পক্ষ থেকে সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তাঁরা নতুন শিক্ষাবর্ষে ভালোভাবে পড়াশোনা করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের শিক্ষক-কর্মচারী ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad