Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫১ মিনিট আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পলাশবাড়ী প্রতিনিধি ►
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী মহিলা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা আন্ডারপাসের নিচে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনজু প্রধান ও আজাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ সরকার, শ্রমিক দলের সদস্য সচিব শাহ জালাল,সাবেক সদস্য সচিব দুলাল সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিক্সন ও মামুন সরকার।

এ ছাড়া পৌর যুবদলের আহ্বায়ক লতিফ, যুগ্ম আহ্বায়ক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রতন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পৌর জাসাসের আহ্বায়ক হানিফ, পৌর তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব সোহেল এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক রায়হানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad