
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের হাগড়াটার ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা (ভারপ্রাপ্ত) তৃপ্তি রানী ঔষধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষকা মোরশেদা হক মিথি, প্রশিক্ষক মানিকুল ইসলাম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার হেলাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।