Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৭ মিনিট আগে
  • ১৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তায় ঔষধ সামগ্রী বিতরণ

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তায় ঔষধ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ব্যয় লাঘব এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বড় ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে মোট ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ঔষধ সামগ্রী বিতরণ করা হবে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে সাঘাটা উপজেলার ভরতখালীস্থ এসকেএস রিসোর্স সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রথম ধাপে ৬ লাখ ৭২ হাজার টাকার ঔষধ সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়ারেছ। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকেএস ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দরিদ্র মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীর। তিনি তার বক্তব্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় পর্যায়ে আরও বেশি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রুহুল আমিন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন এবং ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই কর্মসূচির সঞ্চালনা করেন সংস্থাটির পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়কারী মো. আশরাফুল আলম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার দুশ্চিন্তা কমাতে এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রাপ্তি নিশ্চিত করতে এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে অবশিষ্ট ঔষধগুলো বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের হাজারো মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad