Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা (শিরিন) (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার  পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই)মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা উম্মে সালমা (শিরিন)কে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উম্মে সালমা (শিরিন) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে এবং মো. শাহ্ ইয়াজদান জিসানের স্ত্রী। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad