Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৩ মিনিট আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

​চলে গেলেন শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী সরকার

​চলে গেলেন শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী সরকার

নিজস্ব প্রতিবেদক ► 
গাইবান্ধার একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব আলী সরকার গতকাল শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান।

শুক্রবার সকাল ১১ টায় শহরের শাপলা পাড়া মসজিদে মরহুমের ১ম জানাজা শেষে সাদুল্লাপুর উপজেলার আরাজী ছান্দিয়াপুর গ্রামে বাদ আছর ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি ছান্দিয়াপুর হাইস্কুল এবং ড. আর এ গনি কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও শিক্ষকতায় যুক্ত ছিলেন। এছাড়া মিরপুর হাইস্কুল ও মাদারগঞ্জ সিনিয়র মাদ্রাসার ইংরেজি শিক্ষক হিসেবেও তাঁর বিশেষ সুখ্যাতি ছিল। ​রাজনীতি ও সমাজসেবায় তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি ১৯৭১ সালে রসুলপুর ইউনিয়ন সংগ্রাম কমিটির সেক্রেটারি ছিলেন।

পরবর্তীতে সাদুল্যাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৭৯-১৯৯৪) এবং সভাপতি (১৯৯৪-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি গাইবান্ধা জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়াও আমৃত্যু তিনি জয়দেব ঈদগাহ কমিটি এবং গাইবান্ধা জেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি পদে আসীন ছিলেন। উল্লেখ্য তিনি বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও উন্নয়ন বিশেষজ্ঞ সাদেকুল ইসলাম গোলাপ ও বর্তমান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন টিপুর পিতা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad