Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৯ মিনিট আগে
  • ৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

৪১ কোটিতে বিক্রি হলো ম্যারাডোনার হ্যান্ড অব গড খ্যাত বল

৪১ কোটিতে বিক্রি হলো ম্যারাডোনার হ্যান্ড অব গড খ্যাত বল

অনলাইন ডেস্ক ►
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অব গড এবং শতাব্দীসেরা গোলে ব্যবহৃত অ্যাডিডাস আজটেকা বলটি নিলামে ৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি  টাকা) বিক্রি হয়েছে।যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস ডালাসে অনুষ্ঠিত এই নিলামে বলটি বিক্রি করে। যদিও নিলামের আগে ঐতিহাসিক এই বলটির আনুমানিক দর ধরা হয়েছিল অন্তত ১০ মিলিয়ন ডলার (প্রায় ১২২ কোটি টাকা), তবে শেষ পর্যন্ত এটি ৩.৩৫ মিলিয়ন ডলারে (৪১ কোটি টাকা) হাতবদল হয়।

বলটির ইতিহাস ও পেছনের কথা 
১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের ৫১ মিনিটে ডিয়েগো ম্যারাডোনা তার হাত দিয়ে বিতর্কিত প্রথম গোলটি করেন, যা পরে হ্যান্ড অব গড নামে পরিচিতি পায়। এর মাত্র চার মিনিট পর নিজেদের অর্ধে বল পেয়ে ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড় ও গোলরক্ষক পিটার শিলটনকে কাটিয়ে শতাব্দীর সেরা গো করেন তিনি।

রেফারির কাছে ৩৬ বছর

ম্যাচ শেষে তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের বলটি স্মারক হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। প্রায় ৩৬ বছর তার কাছে থাকার পর ২০২২ সালে লন্ডনের এক নিলামে এটি প্রথমবার ২.৩৭ মিলিয়ন ডলারে (প্রায় ২৮ কোটি ৯১ লাখ টাকা) বিক্রি হয়েছিল। এই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার পরা ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি ২০২২ সালে সোথবিস-এর নিলামে প্রায় ৯.৩ মিলিয়ন ডলারে (প্রায় ১১৩ কোটি ৪৬ লাখ টাকা) বিক্রি হয়েছিল।

খেলাধুলার ইতিহাস বিবেচনায় এটিই একমাত্র বল হিসেবে সর্বোচ্চ দামে বিক্রি হয়নি। ২০২৪ সালে বেসবল তারকা শোহেই ওহতানির ঐতিহাসিক ৫০তম হোম রানের বলটি ৪.৩৯২ মিলিয়ন ডলারে (প্রায় ৫৩ কোটি ৫৮ লাখ টাকা) বিক্রি হয়ে সর্বোচ্চ রেকর্ডের শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad