Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৮ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হলিউড স্টাইলে কাজের ইচ্ছা ছিল, সেটা এবার করে দেখালাম: জায়েদ খান

হলিউড স্টাইলে কাজের ইচ্ছা ছিল, সেটা এবার করে দেখালাম: জায়েদ খান

অনলাইন ডেস্ক ►
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়া-বিভিন্ন লোকেশনে স্পোর্টসকার, মোটরসাইকেল আর দেশি-বিদেশি মডেল নিয়ে নির্মিত হয়েছে জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও। ‘শিকারি’ শিরোনামের গানটির ভিডিওতে প্রথমবারের মতো বড় আয়োজনে মডেল হয়েছেন ঢালিউডের এই অভিনেতা। গতকাল লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ভিডিওটি।

জায়েদ খানের দাবি, প্রচলিত মিউজিক ভিডিওর চেয়ে ‘শিকারি’র আয়োজন অনেকটাই আলাদা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রনির্মাণের আদলে এর দৃশ্য ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘হলিউডের স্টাইলে কাজ করার ইচ্ছা অনেক দিনের। যুক্তরাষ্ট্রে থাকার কারণে এবার সেই সুযোগটা পেয়েছি। আমিও সেটিপ করে দেলাম। ভিডিওটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন, কাজটিতে কতটা ভিন্নতা আনার চেষ্টা করেছি।’

গত মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভিডিওটির শুটিং হয়। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ একাধিক লোকেশনে ধারণ করা হয়েছে দৃশ্য। ভিডিওতে জায়েদের সঙ্গে অংশ নিয়েছেন সাতজন মডেল। তাঁদের মধ্যে বাংলাদেশের ইয়াসমিন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা রয়েছেন।

ভিডিওটির আয়োজন নিয়ে জায়েদ বলেন, ‘একটি সিনেমার গানের জন্যও আমরা সাধারণত এত সময় দিতে পারি না। অথচ এই কাজটিতে বেশ কিছু দারুণ লোকেশনে শুটিং করেছি। স্পোর্টসকার, মোটরসাইকেলসহ নানা আয়োজন ছিল। আমার বিশ্বাস, দর্শকদের কাছে এটি ভালো লাগবে।’

মিউজিক ভিডিওতে জায়েদের উপস্থিতি নিয়েও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। কয়েক দিন ধরে নিজের ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটির প্রচারণা চালাচ্ছেন তিনি। তাঁর প্রত্যাশা, দেশের দর্শকের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও গানটি উপভোগ করবেন।

‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। আজ লুডু মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad