Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

লালমনিরহাটে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

লালমনিরহাটে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ

ইউএনবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার বাসিন্দা। তিনি রংপুর নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক।

মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজ ক্লিনিকে প্রতিবেশী এক পোশাক শ্রমিক ও তার পরিবারের চিকিৎসার সুবাদে ওই পরিবারের সঙ্গে ইউসুফ আলীর সখ্যতা গড়ে ওঠে। ওই পোশাক শ্রমিক কাজের সুবাদে ঢাকায় থাকেন এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে থাকেন। গেল বৃহস্পতিবার ওই পরিবারের এক শিশু অসুস্থ হওয়ায় তাকে নিয়ে তার মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যান। তখন দম্পতির মেয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এ খবর জানতেন ইউসুফ আলী।

সেদিন স্কুলছাত্রীটি বাড়িতে একা থাকায় তার মায়ের নম্বর নেওয়ার কথা বলে ইউসুফ আলী তাদের বাড়িতে প্রবেশ করেন। এরপর বাড়ির গেট ও ঘরের দরজা বন্ধ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তার মুখ খুলে দিলে মেয়েটি চিৎকার দিতে চেষ্টা করলে তাকে মারপিট করে মেরে ফেলার হুমকি দেন ইউসুফ। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে চলে যান তিনি।

পরে ওই স্কুলছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, ‘আমার নিষ্পাপ মেয়ের জীবন যে নষ্ট করেছে তার ফাঁসি চাই। আমরা গরিব মানুষ। আসামিরা প্রভাবশালী, তারা নাকি টাকা দিয়ে সব কিনে ফেলেছে। তাই তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি টাকার অভাবে অসুস্থ মেয়ের দুইটা টেস্ট করাতে পারিনি। ওষুধ কেনারও টাকা নেই।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বাদীর এজাহার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad