Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কামারপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কামারপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কামারপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপঙ্কর দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা এলাকার ভুট্ট রামের ছেলে।

কামারপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিক মিয়া জানান, দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া স্টেশনে দোলনচাঁপা ট্রেনের ক্রসিং চলছিল। এ সময় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন দীপঙ্কর। তখন করতোয়া ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, দুর্ঘটনায় দীপঙ্করের মাথায় গুরুতর আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। তার শরীরের বিভিন্ন অংশও ক্ষতবিক্ষত হয়।

বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি জানান, দীপঙ্কর দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। জীবিকার তাগিদে আয়-উপার্জনের জন্য নিজ বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে বালাসীঘাট হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। পথে কামারপাড়া রেলস্টেশনে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad