Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এক যুগ পর রোমে গান গাইবেন জেমস

এক যুগ পর রোমে গান গাইবেন জেমস

বিনোদন ডেস্ক ►
দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে আবারও কনসার্টে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ও ‘নগরবাউল’ খ্যাত জেমস। প্রবাসী দর্শকদের বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে রোমে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ গেট টুগেদার ও সংবাদ সম্মেলন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন পৃষ্ঠপোষক (স্পন্সর) ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন জেমস।

দীর্ঘ এক যুগ পর রোমের মাটিতে গান পরিবেশন করার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন নগরবাউল। এত সুন্দর ও সুশৃঙ্খল প্রস্তুতির জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে জেমস বাংলাদেশের প্রয়াত সংগীত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দেশের নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন।

জেমসের আগমন ঘিরে পুরো ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যেই বইছে উৎসবের আমেজ। প্রিয় শিল্পীর কালজয়ী ও জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার জন্য মুখিয়ে আছেন রোমের সংগীতপ্রেমী দর্শকরা। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী শ্রোতাদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad