Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে ইউএনও’র সাথে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যদের মতবিনিময় সভা

পলাশবাড়ীতে ইউএনও’র সাথে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যদের মতবিনিময় সভা

পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে হাসান আজিজুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী, অফিসার মো. আমিনুল ইসলাম বুলবুল। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, গাইবান্ধা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া, বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল, সাইদুর রহমান প্রধান, আব্দুল্লাহ্ধসঢ়; আদিল নান্নু, সহকারী অধ্যাপক মাহমুদা চৌধুরী, সহকারী অধ্যাপক মো. নবীউল ইসলাম, সহকারী শিক্ষক আই.ম মিজানুর রহমান ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেষে বিশ্বসাহিত্য কেন্দ্রের শিল্পীরা গান এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন। সেইসাথে অতিথিবৃন্দের বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad