Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক ►

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন সেতু আক্তার (২২), তাজবীর (৮) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৪৫)। 

আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা পথিক (ধনবাড়ী), মাদারগঞ্জের শামীম, জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম, হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, রাতে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি একেএম ফজলুল হক আরো জানান, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad