Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩, ধ্বংসস্তূপে আটকা অনেক মানুষ

জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩, ধ্বংসস্তূপে আটকা অনেক মানুষ

অনলাইন ডেস্ক ►
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। ভূমিকম্পের পর কুমামোতো শহরের একটি শপিংমলে উদ্ধার অভিযান চলছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের সময় শপিংমলের দ্বিতীয় তলা ধসে পড়ে গেছে।

এর আগে জাপানি কর্মকর্তারা জানিয়েছিলেন, শপিংমল ছাড়াও একটি কারখানার চিমনি ধসে পড়ায় সেখানে কয়েকজন নিখোঁজ রয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের স্থলভাগে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় একটি দোকানের ভেতরে শিশুদের কান্না এবং তাক থেকে পণ্য মেঝেতে ছিটকে পড়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad