Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫১ মিনিট আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কামদিয়া ইউপি’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৪০টি বাইসাইকেল বিতরণ

কামদিয়া ইউপি’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৪০টি বাইসাইকেল বিতরণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশটি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন সহায়ক তহবিলের ২০২৫-২০২৬ অর্থবছরে এলাকার দুস্থ এবং বিদ্যালয় থেকে অনেক দূর থেকে আশা শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সর্বশেষ দফায় কামদিয়া মাদরাসার মোট ৮ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু। এসময় কামদিয়া দারুল উলুম ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সুপার মোহাম্মদ শাহজাহান আলী মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব ফারুকুল ইসলামসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কামদিয়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল থেকে কামদিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ১২, কামদিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ ও মোত্তালিব নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad