Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন : সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন : সিইসি

অনলাইন ডেস্ক ►
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি এ কথা জানান।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওইদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য। স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad