Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা ফিল্ম সোসাইটির আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

গাইবান্ধা ফিল্ম সোসাইটির আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা ফিল্ম সোসাইটির আয়োজনে গত শনিবার ১৩ জুন সন্ধ্যায় কাউয়া চত্বর এলাকায় প্রজেক্টরের মাধ্যমে মোট ০৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। ‘আমরা আগুন নয়, আলো ছড়াই’, সিনেমার পর্দায় মানুষের কথা বলাই’ এই স্লোগান নিয়ে গাইবান্ধা ফিল্ম সোসাইটি তাদের প্রদর্শনীর আয়োজন করে।

ছবিগুলি হচ্ছে হাওয়াই মিঠাই যার পরিচালক বিশ্বজিৎ কুমার, আইল ছবির পরিচালক-রবীন্দ্রনাথ চক্রবর্তী, পৌণঃপুণিক ছবির পরিচালক খন্দকার সুমন, এ লেটার অব পোস্ট মাস্টার এর পরিচালক সুপিন বর্মন ও হকার এর পরিচালক হচ্ছেন রুবেল মিয়া।

হাওয়াই মিঠাই ছবির পরিচালক এবং গাইবান্ধা ফিল্ম সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি  বিশ্বজিৎ কুমার জানান, শিশু অধিকার, মানবিক বিষয়, হকারদের জীবন, পারিবারিক দ্বন্দ্ব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প অবলম্বনে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলি নির্মিত হয়েছে। নারী-পুরুষ, শিশু, রিক্সাওয়ালা, দোকানদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগ্রহের সহিত উপভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad