Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি►
“বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০টায় শহরের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে স্বাগত বক্তব্য প্রদান করেন গাইবান্ধা জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি আফরোজা লুপু।

এসময় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের তাৎপর্য তুলে ধরে ধারণাপত্র উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির ইয়েস সদস্য উম্মে হাবিবা কনা ও মাহমুদুল হাসান আরিফ। মানববন্ধন অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক মাহজারউল মান্নান, সহ-সভাপতি আফরোজা লুনা, মেহেদী হাসানসহ উপস্থিত সুধীজন।

বক্তারা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ; তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad