Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আজ নেদারল্যান্ডসের মুখোমুখি নিগার সুলতানা বাহিনী

আজ নেদারল্যান্ডসের মুখোমুখি নিগার সুলতানা বাহিনী

অনলাইন ডেস্ক ►

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের মিশন শুরু করছে বাংলাদেশ। নিগার সুলতানার নেতৃত্বে বাঘিনীরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন, এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য অন্তত তিনটি ম্যাচ জয় করা। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারের তিক্ত স্বাদ থাকলেও নেদারল্যান্ডসের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কাকে এবং স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad