Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ►

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত অবসানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। তবে এই চুক্তির সাথে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার আহ্বানের পর ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এই চুক্তি লেবানন যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড থেকে তারা সৈন্য প্রত্যাহার করবেন না।

এদিকে, চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে কিছুটা ধোঁয়াশা কাটেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাঈ জানান, রবিবারই চুক্তি সই হচ্ছে না। তবে আগামী দিনগুলোতে চুক্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, একটি শান্তি চুক্তির একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন তারা এবং ২৪ ঘণ্টার মধ্যে ই-স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad