Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬০ মিনিট আগে
  • ৩২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন

সাদুল্লাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী পালন

সাদুল্লাপুর প্রতিনিধি ►
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ছামছুর হাসান ছামছুল। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহমেদ শাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠনটি সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম মিয়া। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad