Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫২ মিনিট আগে
  • ১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

টাইব্রেকার রোমাঞ্চে আর্সেনালকে হারিয়ে ইউরোপসেরা পিএসজি

টাইব্রেকার রোমাঞ্চে আর্সেনালকে হারিয়ে ইউরোপসেরা পিএসজি

অনলাইন ডেস্ক ►

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসরে ফের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের শুরুটা ছিল আর্সেনালের অনুকূলে। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে লিড নেয় গানাররা। প্রথমার্ধে আর্সেনাল তাদের রক্ষণভাগকে দুর্ভেদ্য করে রাখলেও দ্বিতীয়ার্ধে পিএসজি আক্রমণের ধার বাড়ায়। ৬২তম মিনিটে পিএসজির জর্জিয়ান ফরোয়ার্ড খিচা কাভারাস্কেইয়াকে ডি-বক্সে ফাউল করেন আর্সেনালের মসকেরা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ঠান্ডা মাথায় গোল করে সমতা ফেরান উসমান দেম্বেলে।

নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট খেলা চলার পরও কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পিএসজির হয়ে রামোস ও দেম্বেলে সফল স্পট-কিক নিলেও আর্সেনালের ইজে শট লক্ষ্যভ্রষ্ট করেন। নুনো মেন্দেসের শট আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। আর্সেনালের শেষ শটটি নিতে আসা গ্যাব্রিয়েল বল আকাশে উড়িয়ে মারলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয় পিএসজির। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব অর্জন করল দলটি।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad