Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে পুরোদমে খুলছে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান। ছুটির আমেজ কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। এবারের ফিরতি যাত্রা অন্যবারের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

আজ রোববার (৩১ মে) সকাল থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথ, বাস টার্মিনাল, রেলস্টেশন ও নৌঘাটগুলোতে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। তবে গত কয়েক বছরের তুলনায় যাত্রীদের চাপ অনেক কম থাকায় কোথাও কোনো বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়নি। গণপরিবহনগুলোও নির্ধারিত সময়ে চলাচল করায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে রাজধানীতে পৌঁছাতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ছুটির ব্যাপ্তি দীর্ঘ হওয়ার কারণে যাত্রীরা বিভিন্ন সময়ে ঢাকায় ফিরেছেন। কেউ ঈদের আগেই, আবার কেউ ছুটির শেষ পর্যায়ে ফেরার পরিকল্পনা করেছেন। এছাড়া অনেকে এখনো গ্রামে অবস্থান করছেন। ফলে যাত্রীদের আগমন কয়েক দিনে ভাগ হয়ে যাওয়ায় টার্মিনালগুলোতে ভিড় তৈরি হয়নি। নদীপথে ফেরা যাত্রীরা জানিয়েছেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী না থাকায় ভ্রমণ ছিল আরামদায়ক। সড়কপথেও একই চিত্র দেখা গেছে-উত্তর ও মধ্যাঞ্চল থেকে আসা বাসগুলোতে সিট অনুযায়ী যাত্রী ছিল, ছিল না কোনো টিকিট বা সিট নিয়ে ভোগান্তি।

এবার ঈদযাত্রার একটি ব্যতিক্রমী চিত্র হলো দ্বিমুখী চলাচল। ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই এখন পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। ফলে বাস টার্মিনালগুলোতে একদিকে যেমন ঢাকামুখী মানুষের ভিড়, তেমনি অন্যদিকে বাড়ি ফেরা মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে দুইমুখী এই চাপের মধ্যেও পরিবহন ব্যবস্থায় বড় কোনো জটিলতা তৈরি হয়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বিকেলের পর রাজধানীতে ফেরার হার আরও বাড়তে পারে। কারণ আগামীকাল থেকে ব্যাংক, অফিস ও আদালতসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চালু হওয়ায় কর্মজীবীদের ঢাকায় ফেরার প্রবণতা আজ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad