Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, যে কোনো সময় গেজেট প্রকাশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নুসরাত তাবাসসুম, যে কোনো সময় গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক ►
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত মহিলা আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। যে কোনো সময় গেজেট প্রকাশ করা হবে। তবে সোমবার (০৪ মে) এই প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি।

ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, গেজেট প্রকাশের জন্য ইসি অনুমোদন করেছে। যেকোনো সময় গেজেট প্রকাশ করা হবে।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কমিশনের কাছে নথি পাঠিয়েছিলাম। তাকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

সরকারি চাকরিসংক্রান্ত জটিলতায় বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বাতিল হতে পারে, এমন আলোচনার মধ্যে ২১ এপ্রিল (মনোনয়নপত্র দাখিলের শেষ দিন) নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর জামায়াত জোট থেকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে প্রাথমিকভাবে তার আবেদন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এরপর ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়ণপত্রটি বাতিল হয়ে যায়।

এদিকে হাইকোর্টে রিট করেন নুসরাত। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়ার নির্দেশনায় দেন। সে অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ২ মে বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রোববার সে অনুযায়ী, বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের তালিকাও প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে মনিরাও রিট করেন হাইকোর্টে।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোট একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বন্টন করে দেয়। কিন্তু নুসরাত-মনিরার আসনটি ব্যতিত বাকি ৪৯টিতে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইতোমধ্যে তারা শপথও নিয়েছেন। মনিরাকে নিয়ে আদালতের ভিন্ন কোনো নির্দেশনা না আসলে ‘আপাতত’ নুসরাতই হচ্ছেন সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad