Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

যুব উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গাইবান্ধায় নেটওয়ার্কিং সভা

যুব উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গাইবান্ধায় নেটওয়ার্কিং সভা

নিজস্ব প্রতিবেদক ►
যুব উন্নয়ন, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের দেশি ভোজের কনফারেন্স রুমে ‘নেটওয়ার্কিং সভা’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন আলোর ধারা পাঠশালা-অপরাজেয় তারুণ্যের উদ্যোগে এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় কমিউনিটি লিডাররা অংশ নেন। শুরুতেই অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব শেষে ইউনিট ম্যানেজার মো. এনামুল হক স্বাগত বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খাদেমুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মোছা. মাহবুবা খাতুন, জেলা তথ্য অফিসার মো. ইসতিয়াক আহমেদ আবির প্রমুখ।

সভা পরিচালনা করেন মেন্টর জিহানুল হক জোহা। সভায় আলোর ধারা পাঠশালার ইয়ুথ অফিসার মো. তাজবিউল ইসলাম তুর্য প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর প্রকল্প কর্মকর্তা মোছা. আসফিয়া খাতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, অংশগ্রহণকারীভিত্তিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

মতবিনিময় পর্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, অভিভাবক ও কমিউনিটি লিডাররা অংশ নিয়ে প্রকল্পের কার্যক্রম নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের অংশগ্রহণমূলক উদ্যোগ আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad