Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পরমাণু শক্তির যুগে নতুন মাইলফলক: রূপপুরে আজ ঐতিহাসিক জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন

পরমাণু শক্তির যুগে নতুন মাইলফলক: রূপপুরে আজ ঐতিহাসিক জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক►

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিহাসে আজ এক নতুন সোনালী অধ্যায় সূচিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজাত ক্লাবে নিজের অবস্থান আরও সুসংহত করল।

প্রকল্প এলাকা ঈশ্বরদীতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (ওঅঊঅ) মহাপরিচালক রাফায়েল গ্রসি। অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিওবার্তা, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রাপথ ছিল দীর্ঘ ও চ্যালেঞ্জিং। ২০১৭ সালের ৩০ নভেম্বর নকশা ও নির্মাণ লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে ইউনিট-১-এর মূল নির্মাণকাজ শুরু হয়েছিল। দীর্ঘ কয়েক বছরের নিরলস পরিশ্রম আর কারিগরি উৎকর্ষতার পর চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইঅঊজঅ) প্রকল্পটিকে কমিশনিং লাইসেন্স প্রদান করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, জ্বালানি লোডিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রকল্পের প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি পর্যায়ক্রমে এর পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে। রূপপুর প্রকল্পের এই সাফল্য কেবল দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাবে না, বরং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। সরকারের এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভাবনীয় গতি সঞ্চার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad