Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা: আরোহীদের সবার মৃত্যু

দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনা: আরোহীদের সবার মৃত্যু

অনলাইন ডেস্ক►

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সোমবার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৪ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার রাজধানী জুবা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা মডেলের একটি ছোট বিমান। এতে ১৩ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। দুর্ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিমানটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে।

নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। উদ্ধারকারী দল সেখান থেকে মরদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটির ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad