Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৫ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে নির্বাচনী সরঞ্জাম পৌছে গেছে ভোট কেন্দ্রে কেন্দ্রে

গোবিন্দগঞ্জে নির্বাচনী সরঞ্জাম পৌছে গেছে ভোট কেন্দ্রে কেন্দ্রে

গোপাল মহন্ত, গোবিন্দগঞ্জ ►

আগামী ১২ ফেব্রয়ারি সংসদ নির্বাচন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার ১৪২ ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আজ বুধবার সকালে সহকারী রিটানিং অফিসার সৈয়দা ইয়াসমীন সুলতানা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেন। 

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন ধানের শীষ মার্কা, জামায়াত মনোনীত ডাক্তার আব্দুর রহীম সরকার দাঁড়িপাল্লা মার্কা, জাতীয় পাটি মনোনীত মশিউর রহমান লাঙল মার্কা, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট আব্দুল রউফ সরকার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি কোদাল মার্কা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা মার্কা নিয়ে ভোট করছেন। গাইবান্ধা-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩শত ৮৪ জন। যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৬ শত ১৬ জন, আর নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭শ ৫৮ জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ৫ হাজার ১ শত ৪২ জন নারী ভোটার বেশি। আর এই আসনে তৃতীয় লিঙ্গ রয়েছে ১০ জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad