Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

জাপার দুই শীর্ষ নেতা বিএনপিতে যোগদান, জাতীয় পার্টির দুই নেতাকে বহিষ্কার

জাপার দুই শীর্ষ নেতা বিএনপিতে যোগদান, জাতীয় পার্টির দুই নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা এবং সদস্য সচিব মোফিজুল হক নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলো মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সংহতির সভাপতি-সম্পাদকসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবাগত নেতাদের ফুল দিয়ে স্বাগত জানান গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ ফারুক আলম সরকার।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য ও শিল্পপতি কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমান আতা ও সদস্য সচিব মোফিজুল হক নয়ন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বলে তিনি দাবি করেন।  

এ প্রসঙ্গে জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার মোহাম্মদ শাহিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার দাবি, তাদের সঙ্গে উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী দলত্যাগ করেননি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad