Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪ বার দেখা হয়েছে

হজের ভিসা দেওয়া শুরু আজ

হজের ভিসা দেওয়া শুরু আজ

অনলাইন ডেস্ক ►

২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ (৮ ফেব্রুয়ারি) রবিবার থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ ভিসা ইস্যু নিয়ে এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

খবরে বলা হয়, মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় সমস্ত আবাসন সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০,০০০ জন সরাসরি তাদের দেশের থেকে হজ প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ করা হয়েছে এবং ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজের জন্য নিবন্ধনকারী সরকারি ও বেসরকারি সকল হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা নেওয়া শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না। চাঁদ দেখা অনুযায়ী, পবিত্র হজ আগামী ২৬ মে হতে পারে। হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad