
নিজস্ব প্রতিবেদক ►
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিকনির্দেশনায় এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
দুর্গম চরাঞ্চলে কোনো প্রকার উদ্ভুূত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য মহড়াটি করা হয়েছে। এছাড়াও সেই সময়ে মহড়াটিতে স্থানীয় ভোটাররা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।