Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৮ বার দেখা হয়েছে

গাইবান্ধা-৫ আসনে ভোটের ব্যবচ্ছেদ

গাইবান্ধা-৫ আসনে ভোটের ব্যবচ্ছেদ

জয়নুল আবেদীন, সাঘাটা

লাঙল আছে, আবার লাঙলের লোকই মোটরসাইকেল নিয়ে মাঠে। আওয়ামী লীগ নাই, বিএনপির লোক আবার হাঁস প্রতীকের পক্ষে কাজ করে। আমরা সাধারণ ভোটাররা শুধু হিসাব মিলাই-বলছিলেন সাঘাটার অটোভ্যান আবু তাহের। এই হিসাব আর দ্বিধা ভ্যানচালকের নয়, সিংহভাগ সাধারণ ভোটারের মধ্যেই।

এই দ্বিধাই গাইবান্ধা-৫ আসনের নির্বাচনী বাস্তবতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিদ্রোহ, আওয়ামী লীগের প্রার্থী না থাকা এবং বিএনপির ভেতরের বিভক্তিতে ভোটের মাঠে তৈরি হয়েছে জটিল সমীকরণ। এই পরিস্থিতিতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে পরিচিত আসনটিতে এবার সুবিধাজনক অবস্থানে উঠে এসেছেন হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের বিরামহীন প্রচার-প্রচারণার ভোটারদের মধ্যেও ভোটের হিসাব নিকাশ স্পষ্ট হয়ে উঠছে।

এই আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী লাঙল প্রতীকে প্রার্থী হলেও তাঁর বিপরীতে দলটিরই সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহিদ রনজু মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে জাপার ঐতিহ্যগত ভোটে ভাগ বসার আশঙ্কা করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad