Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে

নিজের প্রেম নিয়ে কথা বলবেন মিথিলা

নিজের প্রেম নিয়ে কথা বলবেন মিথিলা

অনলাইন ডেস্ক ►

সাবেক ও বর্তমান প্রেমের গল্পের পাশাপাশি বড় পর্দায় অভিষেকের ইঙ্গিত দিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর আসন্ন পর্বে অতিথি হয়ে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই তরুণ তারকা

আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় সেরা ৩০-এর মধ্যে ১২তম স্থান অর্জন করে আলোচনায় আসেন মিথিলা। পডকাস্টে তিনি জানান, চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে ইতোমধ্যেই প্রাথমিক সব আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করলেও বড় পর্দার নায়িকা হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান মিথিলা। অভিনেত্রী হিসেবে নিজের সীমাবদ্ধতা নিয়ে অকপট স্বীকারোক্তিতে তিনি বলেন, এখনো নাচসহ অনেক জায়গায় ঘাটতি আছে। তবে একজন ভালো অভিনেত্রী হতে যা যা শেখা প্রয়োজন, তা শেখার আগ্রহ তার প্রবল।

মডেলদের অভিনয় দক্ষতা নিয়ে প্রচলিত সমালোচনার প্রসঙ্গ টেনে মিথিলা বলেন, অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রীও ক্যারিয়ারের শুরুতে অভিনয়ে দুর্বল ছিলেন। সময়, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমেই তারা নিজেদের জায়গা তৈরি করেছেন। সেই সুযোগ মডেলদের ক্ষেত্রেও আছে, যদি তারা লেগে থাকতে পারে। জেড আই ফয়সালের প্রযোজনায় এবং রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্বটি প্রচারিত হবে আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad