Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে

চরের খাঁটি গুড় উৎপাদনে ব্যস্ত কারিগররা

চরের খাঁটি গুড় উৎপাদনে ব্যস্ত কারিগররা

ভবতোষ রায় মনা

শীতের সকাল মানেই নদীর ধারের চরাঞ্চল জুড়ে আখের রসের মিষ্টি গন্ধ। ভেজালের ভিড়ে যখন বাজারের গুড়ের মান নিয়ে প্রশ্ন, ঠিক তখনই গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলগুলোতে সনাতন পদ্ধতিতে তৈরি হচ্ছে শতভাগ খাঁটি ও ভেজালমুক্ত গুড়। স্বাদের কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এই ‘চরের গুড়’ কিনতে।

চরাঞ্চলের কৃষকরা জানান, খাঁটি গুড় তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য হলেও এতে কোনো ভেজাল মেশানো হয় না। প্রথমে জমি থেকে পরিপুষ্ট আখ কেটে পরিষ্কার করা হয় এবং মেশিনের সাহায্যে মাড়াই করে টাটকা রস বের করা হয়। এরপর মাটির চুলার ওপর বসানো টিনের বড় পাত্রে রস ছেঁকে ঢালা হয়। রসকে পরিষ্কার ও জমাট বাঁধার উপযোগী করতে কারিগররা শিমুল তুলার রস বা ভেটকি পাতার রস ব্যবহার করেন। দীর্ঘ সময় ধরে জ্বাল দেওয়ার পর বিশেষ প্রক্রিয়ায় ক্রেতাদের সামনেই তৈরি করা হয় ভেজালমুক্ত আখের গুড়। এই প্রক্রিয়ায় তৈরি হয় শক্ত পাটালি গুড় এবং ঝোলা গুড়।
ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি চর গ্রামের আখ চাষি ও গুড় প্রস্তুতকারক আব্দুল খালেক খান জানান, আমাদের গুড় সম্পূর্ণ খাঁটি। আমরা ভেজালমুক্ত গুড় তৈরি করি বলেই ক্রেতারা ভরসা করে কিনতে আসে। তবে শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় এবং উৎপাদনে খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের অংক কমে আসছে। সরকারি সহায়তা পেলে আমরা আরও বেশি উৎসাহ পাবো।

এ ব্যাপারে ফুলছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, চরাঞ্চলের খাঁটি গুড়ের একটি সুনাম আছে, যা আমাদের ঐতিহ্য। আমরা চাই এই ঐতিহ্য বজায় থাকুক এবং কোনোভাবেই ভেজাল প্রবেশ না করুক। ভেজাল গুড় তৈরি ও বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, খাঁটি গুড় উৎপাদনে উৎসাহিত করতে আমরা চাষিদের তালিকা তৈরি করে সরকারি অনুদান বা প্রণোদনার ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি। জনস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

এ প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া বলেন, "উপজেলার চরাঞ্চলে বাণিজ্যিকভাবে আখ চাষ করা হচ্ছে, যা দিয়ে খাঁটি গুড় তৈরি হয়। কৃষি অফিস থেকে আমরা সবরকম পরামর্শ ও সহায়তা দিচ্ছি। চাষিরা আখের ভালো দাম পেলে আগামীতে আখ চাষ আরও সম্প্রসারণ হবে।"

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad