Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩৯ মিনিট আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ►

সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ শনিবার (২১ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের উদ্দেশ্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যারা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন, তাদের ত্যাগ চিরস্মরণীয়। তিনি বলেন, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব এক জীবনে সবার ভাগ্যে জোটে না। সেই বিবেচনায় বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

লাখো মানুষের প্রাণ ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধাভরে সকল শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের প্রতি সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর দরবারে সকল শহীদ মুক্তিযোদ্ধার মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও এই আয়োজনে উপস্থিত হতে পেরে গর্ববোধ করছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা পুরো বাহিনীর জন্য একটি গৌরবের বিষয়। তিনি উল্লেখ করেন যে, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। পরিশেষে, বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে উন্নীত করার লক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad