Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে

গাইবান্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাইবান্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক ►

আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর বিন¤্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য আব্দুর করিম প্রমূখ। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad