Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অনলাইন ডেস্ক ►
ক্রিকেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭। প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের ৩০টি দেশের ক্লাব। আয়োজকদের লক্ষ্য, ক্রিকেটকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা।

বৃহস্পতিবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপ। অনুষ্ঠানে কেক কেটে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও জাবেদ ওমর বেলিমসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।

টুর্নামেন্টটির প্রশংসা করে আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকেরা। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানিয়েছেন এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া।

টুর্নামেন্টের উদ্দেশ্য তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।’

আয়োজনটি সফল করতে বিসিবির সহযোগিতার আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ। তিনি বলেন, ‘অনেক পরিশ্রমের পর এই পর্যায়ে পৌঁছেছেন তাঁরা। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আয়োজকেরা।’

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad