Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কক্সবাজার যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’, সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন

কক্সবাজার যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’, সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন

অনলাইন ডেস্ক ►

প্রায় চার দশক ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে নিয়মিত যাত্রীসেবা দেওয়া জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’-এর গন্তব্য এবার দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত বাড়ানো হলো। আগামী সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই বর্ধিত রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলওয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী ট্রেনটি দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রী ও মধ্যবর্তী স্টেশনগুলোর নির্ভরতার প্রতীক ছিল। নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা স্টেশন ত্যাগ করবে এবং পরের দিন সকাল ৬টার মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছাবে। আবার কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৮টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হবে; দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় এটি কমলাপুরে প্রবেশ করবে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচল করছে। নতুন করে ‘মহানগর এক্সপ্রেস’ যুক্ত হওয়ায় রেলপথে কক্সবাজার ভ্রমণকারীদের চাপ যেমন কমবে, তেমনি দক্ষিণ পূর্বাঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য রাজধানীতে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad