Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন

ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন

অনলাইন ডেস্ক ►
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর এ নিয়ে ৩৬৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসের ২১ দিনেই মারা গেছেন ১২৩ জন। আর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগের বাইরে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৪৬ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, বরিশালে ২৩১ জন, চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, ময়মনসিংহে ৬০ জন, রাজশাহীতে ১৬৪ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেটে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই বছর সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad