Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬০ মিনিট আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৩, আহত ১৬

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: নিহত ৩, আহত ১৬

অনলাইন ডেস্ক ►

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ আরও অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের কাজ করছে হাইওয়ে পুলিশ। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকারী দল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ‘দর্শনা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস পথিমধ্যে হাসাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের একটি গভীর ও পানিভর্তি খাদে উল্টে পড়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার অভিযান পরিচালনা করে। তাৎক্ষণিকভাবে ১১ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি দেশের চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে খাদ থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad