Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে স্কুলব্যাগে গাঁজা, যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জে স্কুলব্যাগে গাঁজা, যুবক গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলব্যাগে করে গাঁজা বহনের সময় রাশেদ মোল্লা অকিল (৩২) নামের এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের গোলেজা সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলেজা সুপার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাশেদ কাঁধে স্কুলব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতার রাশেদ মোল্লা অকিল বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার আজিজার মোল্লা ফনির ছেলে।

ওসি মাহফুজ আলম বলেন, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad