
সাদুল্লাপুর প্রতিনিধি ►
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাদুল্লাপুর উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
বক্তব্য রাখেন ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংবাদিক জালাল উদ্দীন, ইউপি সদস্য আমিনুর রহমান ও শাহিন মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়।