Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উৎপাদনশীলতা দিবসের আলোচলা ও র‌্যালি

উৎপাদনশীলতা দিবসের আলোচলা ও র‌্যালি

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদন শীলতা দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি।

আলোচনা বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহরাব আল আকাশ, জামায়াতের উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, পৌর আমীর মুহামামদ একরামুল হক, ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর,

বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্ল্যাাহ, এনসিপির উপজেলা আহবায়ক আল শাহাদাৎ জামান জিকো, পৌর আহবায়ক মো. আরিফুর রহমান, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, স্কাউটস কমিশনার এম মাহফুজার রহমান লেলিন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শাহজাহান মন্ডল, উদ্দোক্তা মো. রাব্বি কুল, মো. জিয়াউর রহমান প্রমুখ। পরে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad