Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কৃষকের বাড়ি হতে ৪৭ বস্তা সার জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

কৃষকের বাড়ি হতে ৪৭ বস্তা সার জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে সুজন মিয়া নামের এক কৃষকের বাড়ি হতে ৪৭ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উজান বোচাগাড়ী এলাকায় অভিযান পরিচালনাকরেন ভ্রাম্যমান ও  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।পরে অবৈধভাবে বাড়িতে সার মজুদ করে রাখার কারণে সুজন মিয়ার ১০ হাজার টাকা জরিমানা করেন। সুজন ওই গ্রামের শামসুল হকের ছেলে।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান উপস্থিত ছিলেন। জব্দ করা সার কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা জন্য উপজেলা কৃষি অধিদপ্তর কে পরামর্শ দেয়া হয়।  ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন  কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad