Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত​

অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত​

লালপুর (নাটোর) প্রতিনিধি ►
নাটোরের লালপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।​

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সাদেক আলী বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁত ব্রাশ করার পাশাপাশি হাঁটাহাঁটি করছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজ-এর একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা-ছ ৭১-০০৩৮) তাকে পেছন থেকে স জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. মো. সুরুজ্জামান শামীম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।​

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, দুর্ঘটনার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad